নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: শনিবার ০১,আগস্ট :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি রাজবাড়ী এলাকার ফুলমনি আদর্শ বিদ্যামন্দির এর ঘটনা ।
এই স্কুলে ছাত্রীরা যখন স্কুল ঘরে ক্লাস করছিল সেই সময় একে একে ছাত্রীরা অসুস্থ হতে শুরু করে , দমের কষ্ট/ মাথা ঘোরা / সহ একাধিক উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ২৫ জন ছাত্রী ।
তড়িঘড়ি তাদেরকে স্থানীয় রাজবাড়ী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে তাদের চিকিৎসা চলছে । প্রসঙ্গত গত দুদিন ধরে আরও কয়েকজন ছাত্রী এইভাবে অসুস্থ হয়ে পড়েছিল ।

