বিজেপি কর্মীর দোকানে আগুন ধরানোর ঘটনায় স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের উপ প্রধানের দোকান ভাঙচুর করলো বিজেপি কর্মী সমর্থক ও বাজারের ব্যবসায়ীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: বৃহস্পতিবারে ২১,মে :: গতকাল রাতে হিঙ্গলগঞ্জের বিষপুর পঞ্চায়েতের বাইলানি বাজারে নিমাই দাস নামে এক বিজেপি কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেয় ।

নিমাই দাস সহ বিজেপি কর্মী সমর্থক এবং বাজারের অন্য ব্যবসায়ীদের অভিযোগ এই পঞ্চায়েতের উপপ্রধান শহিদুল শেখ এর নেতৃত্বে এই আগুন ধরানোর ঘটনা ঘটেছে । এরপর দফায় দফায় চলে বিক্ষোভ আন্দোলন । বাজার বন্ধের ডাক দেয় বিজেপি কর্মী সমর্থক এবং ব্যবসায়ীরা ।

বিজেপি কর্মী সমর্থক ও ব্যবসায়ীরা একজোট হয়ে উপপ্রধান শহিদুল শেখের দোকানপাট ভাঙচুর করে । এরপর বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় । ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 10 =