নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: শনিবার ১৮,এপ্রিল :: ধূপগুড়িতে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের আদলেই পশ্চিমবঙ্গ গড়ার হুঁশিয়ারি দিলেন যোগী আদিত্যনাথ । শনিবার ধূপগুড়ির ফণীর মাঠে বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত জনসভায়
যোগী স্পষ্ট জানান, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাস্তায় নামাজ পড়া বন্ধ করা হবে এবং মাফিয়া দমনে চালানো হবে বুলডোজার।
উত্তরপ্রদেশে রাস্তায় নামাজ নেই, মসজিদের আওয়াজ বাইরে যায় না। বিজেপি ক্ষমতায় এলে বাংলাকেও মৌলানাদের ফতোয়ার ক্ষেত্র হতে দেব না। বুলডোজার শুধু রাস্তা বানায় না, মাফিয়াদের পিষে ফেলতেও জানে। একবার সময় করে উত্তরপ্রদেশে ঘুরে আসুন।’
যোগী বলেন, কংগ্রেস, সিপিএম এবং গত ১৫ বছরে তৃণমূল বাংলাকে শেষ করে দিয়েছে। তাঁর দাবি, মোদীজি মহিলাদের অধিকার দিতে চেয়েছিলেন, কিন্তু সংসদে তৃণমূল তা হতে দেয়নি।
উত্তরপ্রদেশের কৃষকরা ফসলের সঠিক দাম পেলেও বাংলার ৩০ লক্ষ যুবক আজ বেকার। প্রধানমন্ত্রীর পাঠানো টাকা তৃণমূল ‘হজম’ করে ফেলছে বলেও তিনি অভিযোগ করেন।

