বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিক্ষোভে এলাকাবাসীর সঙ্গে বিজেপি কর্মীরাও জড়িত বলে অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: মঙ্গলবার ৩০,জুন :: হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের সদরপুর এলাকার ঘটনা। বিজেপি নেতা তথা ২০২৪ সালের হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিমল দাসের বিরুদ্ধে

তৃণমূলের দালালি করা এবং আবাস যোজনার ঘরের সার্ভে তৃণমূলের সাথে যোগ সাজোস করে আটকে দেওয়ার অভিযোগ তুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রায় শতাধিক মহিলা বিমল দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে শুরু হয় উত্তেজনা ঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ।

আহত হন বিজেপির এক নেত্রী এবং ক্ষোভ কারীদের মারে মাথা ফাটে বিমল দাসের ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ গিয়ে দুজনকে আটক করে আহত বিমল দাসকে চিকিৎসা করানো হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে।

ঘটনায় ইতিমধ্যে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিমল দাস অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − seven =