সন্দেশখালি ১ নম্বর ব্লকের সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়ে ১৩২ নম্বর বুথের রাস্তার বেহাল দশা – রোগীকে চটের বস্তায় করে নিয়ে যাওয়া হচ্ছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: মঙ্গলবার ৩০,জুন :: বসিরহাট মহাকুমার সন্দেশখালি ১ নম্বর ব্লকের সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের ১৩২ নম্বর বুথের ঘটনা ২০ থেকে ৩০ টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা।

রাস্তাটি ন্যাজাট থানার সেহারা রাধানগর গ্রাম পঞ্চায়েত এর বড় সেহারা মাঝের পাড়ার ১৩২ নম্বর বুথের।

আয়লার পর থেকে এই রাস্তাটির কোনও রকম মেরামত না হওয়ায় এবং রাস্তার পাশের পুকুরের মাটি গভীর গর্ত করে কেটে নেওয়ার ফলে এখন এতটাই অযোগ্য হয়ে উঠেছে যে একজন সুস্থ মানুষের পক্ষেও যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

সেখানে অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তি এবং বৃদ্ধ মানুষের কথা আর বলার অপেক্ষা রাখে না। এই রাস্তাটির যা অবস্থা তাতে কেউ মারা গেলে মৃতদেহ বার করার উপায়ও নেই। প্রশাসনের কাছে দাবি যেন অতি দ্রুততার সাথে এই রাস্তাটি মেরামতের ব্যবস্থা করুক সাধারণ মানুষের দাবি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =