নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: শনিবার ১৮,এপ্রিল :: বারাসাত বিধানসভার অন্তর্গত বার্মা কলোনি এলাকায় রাতের অন্ধকারে কেউ বা কারা বারাসাত বিধান সভার বিজেপি প্রার্থী শংকর চ্যাটার্জির ব্যানার ছিঁড়ে ড্রেনে ও পুকুরে ফেলে দেয়।
ঘটনাটি ঘটে বারাসাত পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের কাউন্সিলর তাপস দাশগুপ্ত। তিনি আবার বারাসাত পৌরসভা ভাইস চেয়ারম্যান। তার বিরুদ্ধেই ব্যানার ছেঁড়ার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী।
গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেতেই কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করছে গোটা এলাকা জুড়ে।

