নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাগরাকাটা :: শনিবার ১৮,এপ্রিল :: বিজেপি প্রার্থী হয়ে রোড করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পুনা ভেংরার সমর্থনে মেটেলিতে রোড শো করেন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী।
এই রোড শোকে কেন্দ্র করে জনজোয়ার দেখা যায়। চালসা টিয়াবন হেলিপ্যাডে নেমে তিনি সড়ক পথে চলে যান মেটেলি বাজার ইনডং মোড়ে ।
টিয়াবনে নামার পর মিঠুন চক্রবর্তীকে স্বাগত জানান বিজেপি প্রার্থী পুনা ভেংড়া, বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ভুজেল সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।
ইনডং মোড়ে থাকা বীর বিরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে রোড শো শুরু হয়।শেষ হয় মেটেলি বাজার চৌপথিতে। হুড খোলা গাড়িতে বিজেপি প্রার্থী পুনা ভেংরাকে সাথে নিয়ে মিঠুন চক্রবর্তীর রোড শো তে সামিল হয় কয়েক হাজার বিজেপির কর্মী সমর্থকরা।
মিঠুন চক্রবর্তীরকে দেখতে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বহু সাধারণ মানুষেরও ভিড় দেখা যায়। রোড শোকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

