নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১৮,এপ্রিল :: এলাকা জুড়ে শুধুই অনুন্নয়নের ছবি। মাটির ভাঙ্গা বাড়িতে কোনক্রমে বাস। পূর্ব বর্ধমানের বর্ধমান উত্তর বিধানসভার পশ্চিম বাউরী পাড়ার এমনই করুন ছবি।
বর্ধমান উত্তর বিধানসভা বিজেপি প্রার্থী সঞ্জয় দাস তিনি ও এলাকায় প্রচারে যাওয়ার পরই এলাকার মানুষ সাংবাদিকদের মুখোমুখী হয়ে এলাকার অনুন্নয়নের নিয়ে ক্ষোভ উগরে দেন। সরকারি আবাস যোজনার সুবিধা এখানে এসে পৌঁছায়নি এলাকায়।
নেই ভালো রাস্তা। কল আছে জল নেই। দিন আনা দিন খাওয়া মানুষগুলো কত অসহায় অবস্থায় জীবনযাপন করছে এখানে।
বর্ধমান উত্তর বিধানসভা বেশ কিছু এলাকা রয়েছে যেখানে এখনো সেই অর্থে উন্নয়ন ঘটেনি। সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার বাসিন্দারা। সজল ধারা প্রকল্পের জলের প্রকল্পের ঘটা করে উদ্বোধন হয়েছে। কিন্তু সেই কল দিয়ে জল বের হয় না।
তাই এক প্রকার ক্ষোভে ফুঁসছেন তারা। এখানকার বাসিন্দারা জানাচ্ছেন বার বার বলেও পাননি ঘর, হয়নি রাস্তা। বৃষ্টি পড়লে চাল থেকে জল পড়ে, খসে যায় মাটির দেওয়াল।

