নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মঙ্গলকোট :: শনিবার ১৮,এপ্রিল :: মঙ্গলকোটে তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরীর সমর্থনে প্রচারে এসে ফের স্বমহিমায় ধরা দিলেন তিনি। বাংলায় নির্বাচনী নিরাপত্তার জন্য কমিশনের আনা সাঁজোয়া গাড়িকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কেষ্ট ওরফে অনুব্রত মন্ডল ।
রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতে ব্যবহৃত সাঁজোয়া গাড়ি নিয়ে কটাক্ষ করে অনুব্রত বলেন, “বাংলা হল রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। এখানে বেশি বাঁদরামো করলে সাঁজোয়া গাড়ি আনুক আর যাই আনুক, একেবারে খেয়ে ফেলব।”
শুধু তাই নয়, নিজেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’-এর সঙ্গে তুলনা করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সব আধুনিক রণসজ্জা দেখিয়ে বাংলার মানুষকে ভয় দেখানো যাবে না।
অনুব্রতর দাবি, বাংলাকে ছোট করার জন্যই এই ধরনের সাঁজোয়া গাড়ি এনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে কমিশন। বোধহয় আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার ছোটখাটো যুদ্ধ হবে, তাই এসব আনা হয়েছে।”
অনুব্রতর দাবি, বাংলাকে ছোট করার জন্যই এই ধরনের সাঁজোয়া গাড়ি এনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে কমিশন। অনুব্রতর গাড়ি খাওয়ার হুমকিতে আবারও উত্তেজনা ছড়াতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা ।

