নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: শনিবার ১৮,এপ্রিল :: আপনাদের চুরি যতক্ষণ না বন্ধ হবে, ইডিও বন্ধ হবে না এদিন শ্রীচৈতন্য ধাম নবদ্বীপে এসে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ বিজেপির মহিলা মোর্চার নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জির ।
নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন সংলগ্ন এলাকা থেকে বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর সমর্থনে রোড শো করেন তিনি। সঙ্গে ছিল স্থানীয় মহিলা মোর্চার একাধিক নেত্রী ও কর্মীবৃন্দরা।
নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া থেকে রোড শো শুরু হয়ে পোড়ামা তলার মোড় হয়ে রাধা বাজারে রোড শো শেষ হওয়ার কথা থাকলেও কংগ্রেসের সভা চলার কারণে সেটি ঢপওয়ালির মোড় থেকে ডানদিকে বেঁকে পাঁচ মাথার মোড়ে গিয়ে রোড শো সম্পন্ন হয়।

