নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শনিবার ১৮,এপ্রিল :: জোর কদমে প্রচার ও জনসংযোগে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমনাথ দত্ত। এদিন কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের ভান্ডারখোলা এলাকায় প্রচার ও জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী।
সাধারণ মানুষের সাথে সৌজন্য বিনিময় থেকে শুরু করে কর্মী সমর্থকদের সাথে নিয়ে রোডশো তে অংশ নিলেন তৃণমূল প্রার্থী। হাতে সময় কম তবুও প্রচারে বিন্দুমাত্র খামতি নেই কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থীর। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ভালো সাড়া মিলছে বলে দাবি তার।
প্রচারে হাতে তিনি কম সময় পেয়েছেন ঠিকই তবুও প্রচারে বিন্দুমাত্র খামতি রাখছেন না সোমনাথ। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের গ্রাম গ্রামান্তরে ছুটে যাচ্ছেন প্রচার ও জনসংযোগে। কখনো র্যালি কখনো আবার পায়ে হেঁটে সাধারণ মানুষের আশীর্বাদ নিতে ছুটে গেলেন গ্রামে গ্রামে।
প্রচার শেষে সোমনাথ জানান, অভূতপূর্ব সাড়া সাধারণ মানুষের মধ্যে। তাই জয় এক প্রকার নিশ্চিত। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং উন্নয়নের পক্ষে ভোট দেবেন জোড়া ফুল চিহ্নে।

