মেদিনীপুর শহরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: শনিবার ১৮,এপ্রিল :: মেদিনীপুর শহরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুর শহরে এক বিশাল রোড শো-তে অংশ নেন তিনি।

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত-এর সমর্থনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রোড শো টি শুরু হয় শহরের সিপাই বাজার এলাকা থেকে। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিল পৌঁছায় জগন্নাথ মন্দির এলাকায়। পথে পথে দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে। বিজেপির পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

এই রোড শো-কে কেন্দ্র করে মেদিনীপুর শহরে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়। প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের শক্তি প্রদর্শন নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 20 =