নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ১৯,জুলাই :: আবারো বিস্ফোরক মন্তব্য করলেন গ্রেটার নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ আজ বামনহাট পাথরশন মাধাইখাল মন্দির প্রাঙ্গণে একটি সভা করতে এসে তিনি মন্তব্য করেন ।
বিজেপিকে পশ্চিমবঙ্গে তিনি নিয়ে এসেছেন কিন্তু এখন দল ক্ষমতায় এসেছে তারা একটা কুকুরকে দাম দিলেও তাকে দাম দেন না, এছাড়াও দিন কয়েক আগে তার পশ্চিমবঙ্গ শাসন করা প্রসঙ্গে যে মন্তব্য তার প্রেক্ষিতে তিনি বলেন আমি সেভাবে বলিনি
আমি বলেছি ২০২৪ সালে যখন প্রধানমন্ত্রী কোচবিহারে এসেছিলেন তখন তাকে প্রধানমন্ত্রী ডেকে বলেছিলেন মহারাজ রাগ করবেন না একদিন আপনি পশ্চিমবঙ্গ চালাবেন। এছাড়াও তিনি আক্ষেপের সুরে বলেন বিজেপি আমাকে ডেস্ট্রয় করে দিয়েছে আমি বেঁচে আছি একমাত্র আমার বাবা-মায়ের দয়ায়।

