সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ১৯,জুলাই :: গোথিয়া কাপ চ্যাম্পিয়ন মিনার্ভা অ্যাকাডেমি । বিশ্ব ফুটবল মঞ্চে ইতিহাসের রচনা করেছে তারা। মিনার্ভার কোচ রঞ্জিত বাজাজ বিশ্বাস করতেন সঠিক পরিকল্পনার রূপায়ণ।
আধুনিকভাবে প্রশিক্ষণ দেওয়া, প্রতিভা বিকাশের মাধ্যমে ভারতীয় ফুটবলও একদিন বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে। তাঁর সেই অটুট বিশ্বাস বাস্তবে পরিণত হয়েছে। সুইডেনের গোথেনবার্গে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতা
গোথিয়া কাপ ২০২৬-এর অনূর্ধ্ব-১২ বিভাগে মিনার্ভা অ্যাকাডেমিকে চ্যাম্পিয়ন করে তিনি ভারতীয় ফুটবলের ইতিহাসে সোনালী অধ্যায়ের রচনা করেছেন।
গোথিয়া কাপের ফাইনাল ম্যাচে ব্রাজিলের শক্তিশালী আরএস স্পোর্টস ইয়েলোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পিছনে রয়েছে সঠিক পরিকল্পনা, অক্লান্ত পরিশ্রম, শিরোপা জেতার স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করা। কাহিনীর কেন্দ্রে রয়েছেন কোচ রঞ্জিত বাজাজ।
গোটা টুর্নামেন্ট জুড়ে, গ্রুপ পর্ব থেকে নকআউট । মিনার্ভা অ্যাকাডেমি এক কথায় দুর্দান্ত খেলেছে। একের পর এক প্রতিপক্ষকে পরাজিত করে ভারতীয় ফুটবলের নাম উজ্জ্বল করেছে।
তবে এই সাফল্য কিন্তু একদিনে আসেনি। দীর্ঘদিনের অক্লান্ত অনুশীলন, অধ্যাবসায়, সঠিকভাবে পরিকল্পনা করা, আধুনিক ফুটবল দর্শন এবং প্রতিভা বিকাশের একটি সফল রূপ।
রঞ্জিত বাজাজের নেতৃত্বে মিনার্ভা একদিকে যেমন মাঠে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। পাশাপাশি তাদের কৌশল, মানসিক শক্তি সঙ্গবদ্ধ পারফর্মেন্স বিজয়ী করেছে।
ভারতীয় ফুটবলে রঞ্জিত বাজাজ শুধু একজন কোচ নন, একজন অনুপ্রেরণাদায়ক পথপ্রদর্শক। তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন। তাঁর উদ্দেশ্য কিংবা লক্ষ শুধু চ্যাম্পিয়ন হওয়া নয়, তাঁর আরো লক্ষ্য মাঠের দাপিয়ে বেড়ানো ফুটবলারদের তৈরি করা।
যারা ভবিষ্যতে ভারতীয় ফুটবলকে আন্তর্জাতিক মঞ্চে আরও উঁচুতে নিয়ে যাবে। এই সাফল্য তার ইঙ্গিত দিচ্ছে। রঞ্জিত বাজাজকে সংবাদ প্রবাহের কুর্নিশ ।।

