হলদিয়া কুমারপুর গ্রামে শনিবার সন্ধ্যায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নতুন নির্মীয়মাণ বাড়িতে নিজেরাই বিদ্যুতের সংযোগের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: রবিবার ১৯,জুলাই :: হলদিয়া কুমারপুর গ্রামে শনিবার সন্ধ্যায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নতুন নির্মীয়মাণ বাড়িতে নিজেরাই বিদ্যুতের সংযোগের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে বিদ্যুতের কাজ চলাকালীন আচমকাই শর্ট সার্কিট হয়। প্রথমে পরিবারের এক সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁকে বাঁচাতে গিয়ে পরপর আরও দু’জন বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন।

ঘটনাস্থলেই তিনজন গুরুতর জখম হন। প্রতিবেশীরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

মৃতদের নাম সিরাজ মল্লিক (৪৩), তাঁর স্ত্রী আলিয়া বিবি (৪১) এবং আনাস মল্লিক ১২ বছরের সন্তান। ঘটনার খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

কীভাবে শর্ট সার্কিটের ঘটনা ঘটল এবং নিরাপত্তার কী ধরনের ত্রুটি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা কুমারপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =