নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: রবিবার ১৪,জুন :: বিদ্রোহের আবহে নিজেকেই বদলা ফেললেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ । তিনি নাম লিখিয়েছেন তৃণমূলের লোকসভার বিদ্রোহীদের দলে।
দিল্লিতে যখন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক সেরে এনডিএতে যোগ দেওয়ার সলতে পাকা করছেন, তখন সেই স্বাক্ষরকারী ১৯ জন সাংসদের তালিকায় ১০ নম্বরে জ্বলজ্বল করছে সায়নী ঘোষের নাম।
লোকসভায় কাকলী ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই বিক্ষুব্ধ গোষ্ঠীটি সোমবার স্পিকারের কাছে গিয়ে নিজেদের ‘নতুন ব্লক’ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলেই অনুমান করা হচ্ছে ।
দিল্লি উড়ে যাওয়ার আগে সায়নীকে যখন তাঁর এই শিবির বদল নিয়ে ছেঁকে ধরেন সাংবাদিকরা, তখন তিনি কোনো জল্পনা উড়িয়ে না দিয়ে বরং রহস্য আরও বাড়িয়ে বলেন, “এখন কিছুই বলব না। যখন বলার সময় আসবে, ঠিক বলব। ধীরে ধীরে সব জানতে পারবেন।

