সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৪,জুন :: সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনতে ফের অনুষ্ঠিত হল শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের উদ্যোগে ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচি।
ওয়াইএমএ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে শিলিগুড়ি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উপস্থিত হয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। এদিন অভিযোগকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নেবে এবং কোথাও এমন ঘটনা ঘটলে সাধারণ মানুষকে সরাসরি জানাতে হবে। প্রথম ৫০ জন নিবন্ধিত ব্যক্তিকে অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয়। জমি সংক্রান্ত সমস্যাই এদিন সবচেয়ে বেশি উঠে আসে।

