বিশ্বের উন্নতির জন্য যোগ ব্যাম চাই – রেড রোডে বোঝালেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২১,জুন :: কলকাতার রেড রোডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ২১ জুন বিশ্বের সবচেয়ে বড় পার্বণে পরিণত হয়েছে। যোগ দিবস পালনে কলকাতায় আসতে পেরে আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’

এবারের থিম ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ এর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যোগব্যায়াম কেবল বয়স্কদের জন্য নয়, এটি সব বয়সের মানুষের জন্য। এটি আমাদের জীবনযাত্রার অংশ হওয়ার পাশাপাশি বিশ্বের এক উন্নত ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।’প্রায় ১৫ মিনিটের এক উদ্দীপনামূলক বক্তৃতায় তিনি যোগ ব্যায়ামকে কেবল একটি দিনের উদযাপনে সীমাবদ্ধ না রেখে, প্রতিদিনের অভ্যাসে পরিণত করার আহ্বান জানান।

এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘২১ জুন পৃথিবীর একাংশে সবথেকে লম্বা দিন। কিন্তু যোগ দিবস হিসেবে মান্যতা পাওয়ার পরে তাঁর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। যোগ সবাইকে জুড়ে দেয়। এখন ২১ জুন বিশ্বের সবচেয়ে বড় পার্বণে পরিণত হয়েছে। যোগ দিবস পালনে কলকাতায় আসতে পেরে আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত ২০ বছরের চেয়ে ৪০ বছর বয়সে বেশি নমনীয় হওয়া এবং ৩০ বছরের চেয়ে ৫০ বছর বয়সে বেশি উদ্যমী থাকা।’ যোগব্যায়াম শরীর ও মনের ভারসাম্য বজায় রেখে বার্ধক্যেও মানুষের কর্মক্ষমতা ধরে রাখতে সাহায্য করে বলে তিনি মন্তব্য করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 6 =