নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দাসপুর :: রবিবার ৫,জুলাই :: বেছে বেছে তৃণমূল কংগ্রেসের পরিবারের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন এমনই অভিযোগ কে কেন্দ্র করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ।
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভা কেন্দ্রের দাসপুর ১ নম্বর ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। জানাযায় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ায় বিস্ফোরক অভিযোগ করেছেন গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তাদের বিরুদ্ধে।
আন্দোলনকারী তথা বিক্ষোভকারীদের দাবি বেছে বেছে তৃণমূল পরিবারের মহিলারাই অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা পেয়েছেন, এবং তা পরিকল্পিতভাবে করা হয়েছে বলে দাবি।
যদিও এই দাবির কোন সত্যতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েত চত্বর এবং অফিস রুমে মহিলারা বিক্ষোভ ও আন্দোলনে সামিল হন।

