রাজ্য সরকারের নির্দেশে জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করতে রাস্তায় ট্রাফিক পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::  শান্তিপুর   :: রবিবার ৫,জুলাই ::  এবার টোটোর বিরুদ্ধে পথে নামলা প্রশাসন।দুর্ঘটনা রোধে জাতীয় সড়কে টোটো চলাচলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ১২ নম্বর জাতীয় সড়ক সহ বিভিন্ন এলাকায় টোটো আর উঠতে দেওয়া হচ্ছে না।
এদিন পুলিশ রাস্তায় নেমে অভিযান চালিয়ে জাতীয় সড়কে চলাচলকারী টোটোকে ফিরিয়ে দেয় এবং চালকদের সতর্ক করে। কয়েক দিন আগেই রাজ্য সরকার জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধের নির্দেশ জারি করেছিল। সেই নির্দেশ কার্যকর করতে গোটা রাজ্যেই নজরদারি বাড়ানো হয়েছে।
প্রশাসনের দাবি, জাতীয় সড়কে ধীরগতির যান চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অতীতে দেখা গেছে জাতীয় সড়কে টোটোর সাথে অসংখ্য গাড়ির সংঘর্ষে প্রাণ গেছে টোটো চালক থেকে শুরু করে টোটো আরোহীর।
এরপর থেকেই বিভিন্নভাবে কড়া পদক্ষেপ নিয়েছিল প্রশাসন। কিন্তু কার্যকারী হয়ে উঠছিল না। রাজ্যে পরিবর্তন হতেই এবার টোটোর বিরুদ্ধে পথে নামল পুলিশ। জাতীয় সড়কে উঠতে দেওয়া হচ্ছে না টোটো। ফলে সাধারণ রাস্তায় চলাচল করতে হচ্ছে টোটো চালকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 5 =