বৈচিত্র্যময় মন্ত্রীসভা গঠনের মাধ্যমে বিজেপি সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক ভারসাম্যের বার্তা দিতে চেয়েছে বিজেপি

আনন্দ মুখোপাধ্যায়  :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৯,মে :: মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন পাঁচমন্ত্রী। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসাবে শপথ নিলেন।

তাঁদের সকলকে শপথ বাক্যপাঠ করান রাজ্যপাল আরএন রবি। বাকি মন্ত্রীদের শপথ আগামী সোমবার। সেই শপথ অনুষ্ঠান হবে লোকভবনে (পূর্বে রাজভবন)। তারপর নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক। বুধবার বাকি বিধায়কদের শপথ।

শনিবার ব্রিগেড ময়দানে শুভেন্দু-সহ ৬ মন্ত্রী শপথ নিলেন। শিশিরপুত্র মুখ্যমন্ত্রী হবেন তা শুক্রবারই জানা গিয়েছিল। আজ, শনিবার দিলীপদের নাম ঘোষণা করা হল।

এই পাঁচজন কোন কোন দপ্তর পাচ্ছেন তা জানা যায়নি। মন্ত্রিসভার এই পাঁচ সদস্যের শপথকে যথেষ্ঠ গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল।

শুভেন্দু অধিকারীর পাশাপাশি আজ মন্ত্রীসভার সদস্য হিসেবে শপথ নিলেন বিজেপির একাধিক হেভিওয়েট নেতা। মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। তাঁরা কে কোন দপ্তর সামলাবেন, এখনও ঘোষণা করা হয়নি।

এই বৈচিত্র্যময় মন্ত্রীসভা গঠনের মাধ্যমে বিজেপি সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক ভারসাম্যের বার্তা দিতে চেয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-র উপস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর সহকর্মীরা বাংলার উন্নয়নের শপথ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =