সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৯,মে :: সরকারি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ছয় চাকার ট্রাকের। গুরুতর আহত ৩০ থেকে ৩৫ জন যাত্রী। জানা যায় এদিন রায়গঞ্জ থেকে শিলিগুড়ি দিকে আসছিল সরকারি বাস সেই সময় একটি ছয় চাকা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘোষপুকুর মোড়ে ।
তড়িঘড়ি দুর্ঘটনায় আহতদের ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় বেশ কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তবে এই দুর্ঘটনার জন্য বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়ে পরে জাতীয় সড়কে ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ ও ফাঁসি দেওয়া থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

