লেলিনের মূর্তি ভাঙার ঘটনায় এসইউসি গর্জন ,বিক্ষোভ ও মিছিল

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৯,মে :: আজ এসইউ সি আই  (কঃ )র তরফ থেকে শিলিগুড়ি কোর্ট মোড়ে লেনিনের মূর্তি ভাঙ্গার ঘটনাকে ধিক্কার জানিয়ে ও রাজ্যজুড়ে খুন, সন্ত্রাস, বেছে বেছে আক্রমণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করা হয়।

মূর্তি ভেঙে লেনিনবাদের আদর্শকে ধ্বংস করা যায়না – এই বার্তা দিয়ে নেতৃত্ব শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক গৌতম ভট্টাচার্য, তন্ময় দত্ত, আবুল কাশেম প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − six =