নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোয়ালপোখর :: বৃহস্পতিবার ৩০,এপ্রিল :: ভুট্টার জমি থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে দাবি পরিবারের সদস্যদের পাশাপাশি স্হানীয়দের।
তবে কি কারণে খুন তা এখনো স্পষ্ট জানা যায়নি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায়।
মৃত ব্যক্তির নাম শ্রীপতি বনিক বয়স আনুমানিক (৬৫)। বাড়ি হাট ডুবকল এলাকায়। আজ সকালে স্থানীয়রা ওই ব্যক্তির মৃতদেহটি দেখতে পায়।
এরপর খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা। রাতে বাড়িতেই ছিল, আজ সকালে নিজের জমির পাশে এক ভুট্টার জমি থেকে মৃতদেহ উদ্ধার হয়। কি কারণে খুন তা এখনো স্পষ্ট নয় পরিবারের সদস্যদের কাছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ,

