ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম,বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূল নেতা শেখ সুফিয়ান এর বিরুদ্ধে, অভিযোগ দায়ের নন্দীগ্রাম থানায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: শুক্রবার ১৭,এপ্রিল :: নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করল বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সংখ্যালঘুশেলের সাধারণ সম্পাদক।

ভোটের দিনক্ষণ যতই এগিয়ে ততই হাই ভোল্টেজ নন্দীগ্রাম। যেহেতু বিধানসভা কেন্দ্রের নাম নন্দীগ্রাম, ভোটের সময় থানায় অভিযোগ হবে না বোমাবাজি হবে না, তা বললে কি হয় । যত ভোটের দিন এগিয়ে আসছে তপ্ত হয়ে উঠছে নন্দীগ্রামের রাজনীতির মাটি।

নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ, তিনি নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে।

আব্বাস বেগের অভিযোগ, গত ১৫ এপ্রিল নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নানে পবিত্র করের সমর্থনে একটি পথসভা থেকে শেখ সুফিয়ান তাকে উদ্দেশ্য করে নির্বাচনী প্রচার ভাষনে গালিগালাজ করেছে এবং হুমকি দিয়েছে।

নন্দীগ্রাম থানায় তিনি অভিযোগ জানানোর পরে গতকাল অর্থাৎ ১৬ই এপ্রিল রাতে তার বাড়িতে বোমাবাজি করা হয়েছে। আব্বাস বেগের দাবি গতকাল রাতে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তার বাড়ির পাশ থেকে তাজা বোমা উদ্ধার করেছে।

যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে নন্দীগ্রামের তৃণমূল নেতা সেক সুফিয়ান। শেখ সুফিয়ান দাবি করেছেন, আব্বাস বেগ কোন নেতা নয়, তিনি কারোর নাম ধরে কোন হুমকি দেননি, যদি কেউ অভিযোগ করে থাকে তিনি তার হুমকির ভিডিও নন্দীগ্রাম থানায় জমা দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 9 =