নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মধ্যমগ্রাম :: শুক্রবার ১৭,এপ্রিল :: মধ্যমগ্রাম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কোড়া বাবুপাড়ার বাসিন্দা বছর ৪৩ এর সুমিতাভ মুখার্জি এই স্বেচ্ছামৃত্যুর আবেদন করেন। তার দাবি তার বাবা প্রাক্তন বায়ুসেনা কর্মী স্বপন মুখার্জি (৮০) এবং মা সাস্বতী মুখার্জি (৬৭)।
এই দুজনের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল। এবং বর্তমানে তাদের নাম নির্বাচন কমিশনের তালিকাতেও আছে। ২০০২ সালে তিনি এপিক কার্ড পান। এস আই আর এর সময় সমস্ত তথ্য দিয়ে তিনি আবেদন করেন। পরবর্তীতে খসড়া তালিকাতেও নাম ছিল।
কিন্তু গত মাসের ২৮ তারিখ যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে তিনি দেখেন তার নাম ডিলিট হয়ে গেছে। অথচ তার স্ত্রী মালা মুখার্জির নাম তালিকায় আছে, সেখানেও তার নাম আছে। অথচ মূল তালিকা থেকে তার নাম ডিলিট করে দেওয়া হয়েছে।
তারপর থেকে বিভিন্ন দফতরের ছোটাছুটি করেও কোন সুরাহা না হওয়াতে অবশেষে তিনি এই কঠিন সিদ্ধান্ত নেন বলেই দাবি করেন। তিনি বলেন, “আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলে আমার গোটা পরিবার শেষ হয়ে যাবে। আমার মা, বাবা অসুস্থ। একটি ছোট ছেলে আছে। আমি জানিনা আগামীদিনে কি হবে।
আমি ও আমরা দিশাহীন। তাই স্বপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছি”। তিনি আরও দাবি করেন প্রতিবেশী সূপ্রীতি বিশ্বাস, আদপে তিনি বাংলাদেশি, তিনি তার নাম ব্যবহার করে আত্মীয় পরিচয় দিয়ে নাম তুললেও, তার নিজের নাম ডিলিট করে দেওয়া হয়েছে।

