ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত নানুর – নিহত তৃণমূল কর্মীর বাড়িতে কাজল শেখ, দিলেন কড়া বার্তা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নানুর :: বৃহস্পতিবার ৭,মে :: রক্তাক্ত বীরভূমের নানুর। নির্বাচনের ফল প্রকাশের পরপরই ভোট-পরবর্তী হিংসার বলি হলেন নানুরের সন্তোষপুর গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী আবির শেখ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ নিহত কর্মীর পরিবারের সাথে দেখা করতে সন্তোষপুরে পৌঁছান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।পরিবারের পাশে দাঁড়িয়ে শোকপ্রকাশ করলেন তিনি। এদিন নিহত আবির শেখের শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কাজল শেখ।

সন্তানহারা বাবা-মায়ের কান্না দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তিনি আশ্বস্ত করেন যে, এই কঠিন সময়ে দল এবং জেলা পরিষদ সম্পূর্ণভাবে তাঁদের পাশে থাকবেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করেন।

তিনি বলেন আবির আমাদের দলের অত্যন্ত একনিষ্ঠ এবং সাহসী কর্মী ছিল। যেভাবে তাঁকে প্রাণ দিতে হলো, তা মেনে নেওয়া যায় না। যারা এই বর্বরোচিত ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের কাউকে রেয়াত করা হবে না।

সব মিলিয়ে, নির্বাচনের ফল প্রকাশের পর নানুরের এই ঘটনা আবারও বীরভূমের মাটিতে রাজনৈতিক হানাহানির কালো ছায়া ফেলে দিল। এখন দেখার, সভাধিপতির আশ্বাসের পর পুলিশ প্রশাসন কত দ্রুত দোষীদের গ্রেফতার করতে পারেকি না সেটাই দেখার বিষয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 14 =