মধ্যমগ্রামের পর বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী রোহিত রায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট  :: বৃহস্পতিবার ৭,মে ::  মধ্যমগ্রামের ঘটনার পর, বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে বিজেপি কর্মী রোহিত রায় গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাঁকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাটি বুধবার রাতে বসিরহাট স্টেশনের কাছে গোদাম পাড়া এলাকায় ঘটেছে। রোহিতের হাতে গুলি লেগেছে। ঘটনার খবর পেয়ে বিজেপি নেতা তন্ময় মণ্ডল এবং বসিরহাটের সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য ঘটনাস্থলে পৌঁছান।
বিজেপির অভিযোগ, তৃণমূল-সমর্থিত দুষ্কৃতকারীরা রোহিতকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এই ঘটনার কিছুক্ষণ আগে মধ্যমগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =