নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বুধবার ৬,মে :: ভোটের পর প্রবল উত্তেজনার ছবি। উত্তপ্ত ক্যানিং, পুলিশকে বেধড়ক মার, আক্রান্ত সাব ইন্সপেক্টর। পুলিশকে মারধর ঘটনায় ধরপাকড়, ভাঙচুর পুলিশের গাড়ি, গ্রেফতার ৩৬। নারায়ণপুর পঞ্চায়েত ভেঙে ঢোকার চেষ্টা করে একদল মানুষ, পুলিশ সূত্র।
ঘটনাস্থলে ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ গেলে পুলিশকে বেধড়ক মারধর। পুলিশকে লক্ষ্য করে ইট, ভাঙচুর পুলিশের ৩ টি গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে ভোট পরবর্তী হিংসা যেন থামতেই চাইছে না। ন্যাজাটে ভেড়ি দখল ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হতে হয়েছে ৩ পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।
অন্ধকারে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এরপর সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। তৃণমূল-বিজেপির সংঘর্ষ, ১১ জনের নামে এফ আই আর,গ্রেফতার ৪। ঘটনাস্থলে বিএস এফ এর শীর্ষ আধিকারিক, বারাসাত পুলিশ জেলার আইজি।
অভ্যন্তরীণ দ্বন্দ্বে গেরুয়া আবীর লাগিয়ে তৃণমূলের পার্টি অফিস দখল। তৃণমূলের কর্মীরাই রাতারাতি বিজেপির পতাকা নিয়ে হামলা চালাচ্ছে। কেউ অফিস দখল করলে দল থেকে তাড়িয়ে দেব।’ ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের।
তিনি আরও বলেন, ‘ভয়ের বদলে ভরসার গ্যারান্টি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িত্ব অশান্তি তৈরির চেষ্টা চলছে, আমাদের নজর আছে। আমরা ঘোষণা করেছিলাম মহাকরণ থেকে সরকার চলবে। কিন্তু মহাকরণ কী অবস্থায় আছে, তা দেখবেন নতুন মুখ্যমন্ত্রী।’

