কালিঘাটের মিটিং থেকে মমতার হুঙ্কার – গদি ছাড়ব না – হোক রাষ্ট্রপতি শাসন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা ব্যুরো :: বুধবার ৬,মে :: পরাজয় স্বীকার করতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে আয়োজিত বৈঠক থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রেকর্ড থাকুক, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি হোক।”

জন মতকে সম্মান জানানোর বদলে নির্বাচন কমিশনের দেওয়া ফলাফলে কারচুপির অভিযোগে সরব হয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে ঘাসফুল শিবির।

তাঁর কথায়, “আদালতে আমি, চন্দ্রিমা (ভট্টাচার্য), বিপ্লব মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায়— আমরা যারা আইনজীবী আছি, তারা সবাই মিলে এই কারচুপির বিরুদ্ধে সওয়াল করব।” এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় সওয়াল করার অভিজ্ঞতা তাঁর ঝুলিতে রয়েছে।( এখন কপিল সিব্বল বাবু কোথায় গেলেন)

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করেন, নেত্রী দল সামলাবেন আর তিনি ‘সেনাপতি’ হিসেবে লড়াইয়ের ময়দানে থাকবেন। ভোট-পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে আগামী সপ্তাহে ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেখানে পুলিশ অভিযোগ নিচ্ছে না, সেখানে কর্মীদের অনলাইনে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।

মোটের ওপর প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনো গদি আঁকড়ে থাকার স্বপ্নে অনড় আর আমরা আম বঙ্গবাসী বলতে পারি আপনার এই মানসিক ভারসাম্যহীনতা সারা ভারত ও বিশ্বের কাছেও আমাদের আর নিচু করবেন না প্লিজ । এখনও সময় আছে গদি ছেড়ে বানপ্রস্থে যান ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 17 =