“ভোট পরবর্তী হিংসা কোন ভাবেই বরদাস্ত করা হবে না ” শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে বললেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: বুধবার ৬,মে :: রাজ্যজুড়ে তার যত গেরুয়া ঝড়ে ধরাসয়ী তৃণমূল কংগ্রেস। এরপরেই দেখা গিয়েছে বিজেপি কর্মীদের বিজয় উল্লাস।

যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি রাজ্যজুড়ে জয়ী হতেই তৃণমূল কংগ্রেসের একাধিক কার্যালয় ভাঙচুর চালিয়েছে পাশাপাশি তৃণমূল কর্মী মারধর করা হয়।

ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। এছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা শাসক এবং এসএসবির উচ্চ অধিকারীক।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা বলেন আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে যার জন্য সকল প্রশাসনিক আতিকারীদের তরফ থেকে সকল নাগরিকবৃন্দকে ধন্যবাদ জানাই।

সাথে এটাও বলি ভোট পরবর্তী সময় চলছে তার জন্য কোনরকম অশান্তি চাই না। আমরা দেখেছি ছোটখাটো অশান্তির ঘটনা ঘটেছে।

সেই সব বিষয়ে আমরা সমস্ত রকম কঠোর ব্যবস্থা নেব। ইতিমধ্যে ভোট পরবর্তী অশান্তি ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যারা অশান্তির ঘটনা ঘটিয়েছিল তাদের চিহ্নিত করা কাজ চলছে।

পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে কোনরকম অশান্তি বরদাস্ত করা হবে না। পুলিশ সবকিছুর ওপর নজর রাখছে। আধা সামরিক বাহিনী এখনও রয়েছে। অশান্তি হলেই কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা এলাকায় কড়া নজরদারি রাখা হচ্ছে। অন্যদিকে দার্জিলিং জেলা শাসক তিনি জানিয়েছেন কোনরকম ভোট পরবর্তী হিংসা যাতে না হয়, যার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে সমস্ত দিক থেকে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 6 =