মহানন্দায় স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৯,জুন :: দাদুর সঙ্গে বাগানের আম ভাঙার পর মহানন্দায় স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র। রবিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হল. পুরাতন মালদা ব্লকের মুচিয়া মহাদেবপুর এলাকায়।

জানা গেছে, নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের নাম কণক কণক দাস। বাবার নাম সঞ্জীব দাস। পেশায় গাড়ি চালক। বাড়ি মালদার ইংরেজবাজারের কাঞ্চনটার মহারাজপুর এলাকায় হলেও সে মুচিয়া মহাদেবপুর এলাকায় দাদুর বাড়িতে থাকত।পরিবার সূত্রে খবর, কণক রবিবার দুপুরের দিকে তার দাদুর সঙ্গে সীমান্তের তারকাঁটা এলাকায় বাগানের আম ভাঙতে যায়। আম ভাঙার পর কণক তার দাদুকে বলে স্থানীয় মহানন্দা নদীতে স্নান করতে নামে। কিন্তু স্নান করতে নামার পরপরই সে নদীতে তলিয়ে যায় বলে খবর।

ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের পরিবারবর্গ নদীঘাটেই কান্নায় ভেঙে পড়েন।

এই খবর খবর পেয়ে মালদা থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নিয়ে নদীতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান। কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রের কোন হদিশ মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + thirteen =