নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ১৯,এপ্রিল :: প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফেরার পথে মাটি বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রের । মৃত ওই ছাত্রের নাম রিজু ভৌমিক।বাড়ি নাদনঘাট থানার অন্তর্গত ভাতশালা এলাকায়।
অন্যান্য দিনের মতন সাইকেল নিয়ে সে পড়তে গিয়েছিল,পড়তে থেকে বন্ধুদের সাথে বাড়ি ফেরার সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর পিছন থেকে তাকে ধাক্কা মেরে দেয়, রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় তার গুরুতর চোট লাগে। ট্রাকটার ওই অবস্থাতে ফেলেই পাড়ানোর চেষ্টা করে।
ট্রাক্টরের ড্রাইভারকে আটকে ফেলেন এলাকাবাসীরা। বিচারের দাবিতে দফায় দফায় ছড়ায় এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হলে তা করা হাতে মোকাবিলা করে পুলিশ।
আহত ওই পড়ুয়াকে কালনা মহকুমা হসপিটাল এ নিয়ে যাওয়া হলে,চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

