নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাকাশিপাড়া :: শুক্রবার ১৭,এপ্রিল :: নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার বীরপুরে মাঠে চাষের কাজ করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম আখতার শেখ। ঘটনায় আহত আরো একজনকে আশঙ্কা জনক অবস্থায় বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে চাপড়ায় পাটের চাষ সেরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় এক কৃষকের। মৃত কৃষকের নাম লক্ষন বিশ্বাস বয়স ৬০ বছর।নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া থানার হৃদয়পুর গ্রামে মাঠে দিনভর চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন।

মৃত কৃষক লক্ষণ বিশ্বাসের ছেলে
হঠাৎই শুরু হয় ঝড়-বৃষ্টি। তার মাঝেই বাজ পড়ে মৃত্যু হয় এক কৃষকের। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমিতে কাজ করছিলেন ওই কৃষক। কাজ শেষ করে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পথে বাড়ি ফেরার পথেই বাজ পড়ে গুরুতর জখম হন তিনি।
তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, বাবা ও ছেলে দুজন মিলে বাড়ির কিছুটা দূরে পাটের জমিতে কাজ করছিল হঠাৎই বৃষ্টি শুরু হওয়ায় বাড়ি ফেরার পথে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে যায় লক্ষণ বিশ্বাস।
তড়িঘড়ি পরিবারের লোকজন স্থানীয় বিএসএফ ক্যাম্পে খবর দিলে বিএসএফের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

