নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৭,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের তৃনমূল শ্রমিক সংগঠনের ব্লকের সহ-সভাপতি গৌর সুন্দর মণ্ডল বৃহস্পতিবার বিজেপির রাজ্য পার্টি অফিসে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
সেই ঘটনার পরই দল থেকে তাকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলার কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় থাকা কালনা শহর তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয় থেকে একটি সাংবাদিক সম্মেলন করেন শুক্রবার জেলা আইএনটিউসির সভাপতি সন্দীপ বসু।
তাকে দলীয় নির্দেশ অনুযায়ী সাসপেন্ড করা হয়েছে বলে তিনি এদিন বলেন। বেশ কিছুদিন ধরেই তার দলের সাথে দূরত্ব ছিল। দলের গাইডলাইন না মেনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তিনি কাজ করতেন। পাশাপাশি তিনি আরো বলেন, দলের নির্দেশে তাকে সাসপেন্ড করা হল।
পাশাপাশি তিনি আরো বলেন তিনি কোনদিনও সেই ভাবে শ্রমিক সংগঠন করেননি, দল নতুন কমিটি ঘোষণার পরেই তিনি ব্লকের সহ-সভাপতি দায়িত্ব পেয়েছিলেন। তিনি এমন বড় কোন নেতা নয়, যে তার চলে যাওয়াতে দলের কোনো ক্ষতি হবে।

