মাত্র একদিন আগে উচ্ছেদের ঘোষণা করা হয়েছিল এবং পরদিনই প্রশাসন এসে দোকান ভাঙতে শুরু করে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ১১,জুলাই :: পশ্চিমবঙ্গ সরকারের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মন্ত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশের পর আসানসোলে শুরু হল অবৈধ দখল উচ্ছেদ অভিযান।

মন্ত্রীর বাজার এলাকা পরিদর্শনের পরই পুলিশ ও প্রশাসনকে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে রাহা লেন থেকে গির্জা মোড় পর্যন্ত রাস্তার ধারে ফুটপাথ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানগুলির বিরুদ্ধে বুলডোজার নিয়ে অভিযান চালায় প্রশাসন। পুরো অভিযান জুড়ে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

অভিযানের সময় রাস্তার ধারে থাকা একাধিক অবৈধ দোকান ভেঙে সরিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন ফুটপাথ ব্যবসায়ী।

তাঁদের অভিযোগ, মাত্র একদিন আগে উচ্ছেদের ঘোষণা করা হয়েছিল এবং পরদিনই প্রশাসন এসে দোকান ভাঙতে শুরু করে। ফলে দোকানের মালপত্র সরানোর মতো পর্যাপ্ত সময় তাঁরা পাননি।

ব্যবসায়ীদের আরও দাবি, বর্ষার মরসুমে দোকান সরানোর সুযোগ না দিয়ে যেভাবে বুলডোজার চালানো হয়েছে, তাতে তাঁদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 9 =