নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শুক্রবার ৮,মে :: মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অভিরূপ ভদ্র, প্রাপ্ত নম্বর ৬৯৮ ।।
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছাত্র অভিরূপ ভদ্র। রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির স্কুলের এই কৃতী ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৮। শতাংশের হিসেবে যা ৯৯.৭১ %।
শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে ফল প্রকাশের পরই সামনে আসে অভিরূপের এই সাফল্যের খবর। জেলার পাশাপাশি গোটা রাজ্যেই এখন চর্চায় রায়গঞ্জের এই ছাত্র। পরিবারের সদস্য থেকে শিক্ষক-শিক্ষিকা— সকলেই উচ্ছ্বসিত অভিরূপের সাফল্যে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, শুরু থেকেই অত্যন্ত নিয়মিত ও মনোযোগী ছাত্র ছিল অভিরূপ। পড়াশোনার পাশাপাশি সময় মেনে প্রস্তুতি নেওয়াতেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন শিক্ষকরা। ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যা বইছে তার বাড়িতে।
এ বছর মাধ্যমিকে মোট পাশের হার ৮৬.৮৩ শতাংশ। মেধা তালিকায় স্থান পেয়েছে মোট ১৩১ জন পড়ুয়া। তার মধ্যেই সবার শীর্ষে উঠে এল রায়গঞ্জের অভিরূপ ভদ্রের নাম।

