১২ নম্বর ওয়ার্ডে বিজেপি মিষ্টি বিলি করলো

সজল দাশগুপ্ত   :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ৮,মে :: ১৫ বছরের তৃণমূল রাজত্বের অবসান ঘটেছে। এবার নির্বাচনে তৃণমূলকে হারিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি।আগামীকাল রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন অমিত শা। তাঁকে স্বাগত জানানো হয়।

প্রসঙ্গত এদিন শিলিগুড়ি ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি তরফ থেকে মিষ্টি বিতরণ করা হয়। পথ চলতি মানুষদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট। উপস্থিত ছিলেন নান্টু পাল সহ বিজেপির নেতৃত্ব ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =