মানুষের পাশে বিজেপি – ১৩ নম্বর ওয়ার্ডে পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা জুস বিতরণ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৫,জুন :: প্রচন্ড গরমে পথ চলতি মানুষের পাশে দাঁড়ালো বিজেপি। বর্ষা শুরু হলেও গরম ও রোডের প্রকোপ কিন্তু এখনো কমে যায়নি। প্রায় দিনই দেখা যাচ্ছে সকাল হলেই রোদের দাপট। আজও সকাল থেকে ভালোই রোদের দাপট ছিল।পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা জুস বিতরণ করে তাদের পাশে দাঁড়ালো বিজেপি। এদিন শিলিগুড়ি ১৩ নম্বর ওয়ার্ড বিজেপি তরফ থেকে পথ চলতি মানুষদের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা জুস।

তারাই কর্মসূচি সম্পর্কে জানিয়েছেন এদিন সকালে তারা শিলিগুড়ি ১৩ নম্বর ওয়ার্ডে পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা জুস বিতরণ করেছেন। গরম থাকলে আগামীতেও তারা এই ধরনের কর্মসূচি করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − five =