নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৫,জুন :: ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মালদা জেলা পুলিশ ও বৈষ্ণবনগর থানার ব্যবস্থাপনায় আজ বৈষ্ণবনগরে একটি বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো।
ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া ৷ এই কর্মসূচিতে এলাকার চারটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
র্যালিটি বৈষ্ণবনগর রায়পাড়া থেকে শুরু হয়ে কালিয়াচক ৩ ব্লক অফিস পর্যন্ত দীর্ঘ রাস্তা পরিক্রমা করে। র্যালিতে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের হাতে ছিল মাদকের কুফল এবং সচেতনতা সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন।
আজকের এই রেলিতে উপস্থিত ছিলেন কালিয়াচক ৩ ব্লকের বিডিও বাপি হালদার বৈষ্ণবনগর থানার আইসি সুদীপ চক্রবর্তী ও অন্যান্য আধিকারিক সহ পুলিশকর্মী এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী ৷
র্যালির কর্মসূচি শেষে কালিয়াচক ৩ ব্লক বিডিও অফিস হল রুমে বিভিন্ন মাদক বিরোধী কর্মসূচি, কুফল ও বিভিন্ন সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয় ৷
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে মাদকের কুফল সম্পর্কে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ-সবল সমাজ গড়ে তোলা।

