মালদহে আতমা (ATMA) প্রকল্পে বিজ্ঞান সম্মত ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৩,জুলাই :: পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে, হবিবপুর পঞ্চায়েত সমিতি এবং হবিবপুর প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ব্যবস্থাপনায় সোমবার ও মঙ্গলবার দু’দিনব্যাপী আতমা (ATMA) প্রকল্পে বিজ্ঞানসম্মত ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।

হবিবপুরের কেন্দপুকুর উড়ান ভবনে আয়োজিত এই প্রশিক্ষণে হবিবপুর ব্লকের ২৫ জন ছাগলচাষী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শিবিরে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ছাগল পালন, রোগ প্রতিরোধ, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, পরিচর্যা এবং লাভ জনক ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

পাশাপাশি অংশগ্রহণকারীদের হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণও প্রদান করা হয়। প্রশিক্ষণের সমাপ্তি দিনে অংশগ্রহণকারী সকল চাষীর হাতে প্রশিক্ষণ সম্পন্নের সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ড: তুষার কান্তি বণিক, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, সহ-সভাপতি সুনীল সরেন, আকতৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন, প্রাণী চিকিৎসক ড: পাপন প্রতিহার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − five =