সোনাপুর ফাঁড়ি পুলিশের অভিযানে জব্দ ৪০০ লিটার হরিয়া ও চোলাই মদ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: সোমবার ১৩,জুলাই :: অবৈধ মদের কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সোনাপুর ফাঁড়ির পুলিশ।

রবিবার আলিপুরদুয়ার থানার অধীন মণ্ডলপাড়া ও সালকুমার হাট এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০০ লিটার হরিয়া ও চোলাই মদ জব্দ করা হয়। পরে সেগুলি ঘটনাস্থলেই ধ্বংস করে দেয় পুলিশ।অভিযানে অবৈধ মদ তৈরির কাজে ব্যবহৃত থালাবাসন, প্লাস্টিকের বালতি-সহ বিভিন্ন সরঞ্জামও নষ্ট করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের হরিয়া ও চোলাই মদ তৈরি, বিক্রি ও সেবন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক প্রচার চালায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় অবৈধ মদের কারবার বন্ধ করতে আগামী দিনেও ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 5 =