নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৪,জুলাই :: মালদার জেলাশাসক রাজেনবীর সিং কাপুরকে সংবর্ধনা জানাল মালদা মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে মালদা মার্চেন্টসের অন্তর্ভুক্ত ১৮৭টি ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে জেলাশাসককে ফুলের তোড়া ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা জেলার ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া জেলাশাসকের সামনে তুলে ধরেন। জেলাশাসক রাজেনবীর সিং কাপুর তাঁদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত কুমার সাহা, সম্পাদক উত্তম বসাক, সহ-সভাপতি কমলেশ বিহানী, কর্মকর্তা জয়ন্ত কুণ্ডু-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

