নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শুক্রবার ২৪,জুলাই :: পরীক্ষার্থীদের আশ্বাস, মধ্যরাতে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ভিডিও বার্তায় তিনি পরিষ্কার করে দিয়েছেন, শুক্রবারই মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে ঘোষণা করা হবে।
মধ্যরাতের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কোনও সাধারণ বা তুচ্ছ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও কষ্টদায়ক। তাই, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু আইনি পদক্ষেপ করা হয়েছে।
দোষীদের ইতিমধ্যেই চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে এবং তারা এখন জেলে রয়েছে।
ভিডিও বার্তায় মোদি আরও উল্লেখ করেন, ”শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় সেটা নিশ্চিত করাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর তাই অবিলম্বে পরীক্ষা আয়োজন করা ছিল খুবই জরুরি ব্যাপার।”
স্বল্পতম সময়ের মধ্যে সরকার প্রায় ২২ লক্ষ শিক্ষার্থীর জন্য পরীক্ষার আয়োজন করা হয়েছে, একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯ তারিখে ফলাফলও প্রকাশিত হয়েছে। সারা দেশ থেকে সফল শিক্ষার্থীদের আনন্দের খবর ভেসে এলেও কেন্দ্র যে এতেই সন্তুষ্ট থাকতে চায় না, তা স্পষ্ট করে দিয়েছেন মোদি।
ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন এবং কঠোর শাস্তির বিধান সম্বলিত প্রস্তাব ক্যাবিনেটে আলোচনা করা হবে এবং আগামী সপ্তাহে সংসদে বিলটি পাস করানোর চেষ্টা করা হবে। শুক্রবার দুপুর ১২টার পর কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

