নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ১৯,আগস্ট :: মোবাইল টাওয়ার বসিয়ে মোটা অঙ্কের ভাড়া পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বসিরহাটের এক ৭১ বছর বয়সী প্রবীণ নাগরিকের কাছ থেকে মোট ৩০,৭২,০০০/- (ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার) টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় বড়সড় সাফল্য পেল বসিরহাট সাইবার ক্রাইম থানা।
জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ দায়ের হতেই দ্রুত তদন্তে নামে পুলিশ। সাইবার ক্রাইম মেকানিজমের সূত্র ধরে
বাগুইআটি ও সল্টলেক এলাকা থেকে রানা সর্দার, পল্লবী রায়, বিশ্বজিৎ রাজবংশী ও সুরজিৎ ঘোষ নামের চার প্রতারককে গ্রেফতার করা হয়েছে এবং তাদের থেকে কিছু পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে যে, ধৃত ব্যক্তিরা এই সাইবার জালিয়াতির কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিল। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং প্রতারিত প্রবীণ নাগরিক যাতে ইতিবাচক ফল পান, তা নিশ্চিত করা হচ্ছে।

