নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২৯,জুন :: টানা বৃষ্টিতে জলমগ্ন কোচবিহারের একাধিক এলাকা। রবিবার পরিস্থিতি খতিয়ে দেখতে বন্যা কবলিত মধুপুর এলাকা পরিদর্শন করেন কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায়। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন আধিকারিকরা।
বিধায়ক সুকুমার রায় এবং আধিকারিকরা সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। জলমগ্ন মধুপুর এলাকার বিপর্যস্ত মানুষদের খোঁজ নেন তাঁরা।
এলাকার জমা জল কীভাবে দ্রুত বের করা যায় এবং সাধারণ মানুষের কাছে কীভাবে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব, তা নিয়ে আধিকারিকদের সাথে আলোচনা করেন বিধায়ক।

