রহস্যময় অগ্নিকাণ্ডে কাপড় বোঝাই ভুটভুটি পুড়ে ছাই, তদন্তের দাবি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৪,জুলাই :: পুরাতন মালদা, শুক্রবার:-পুরাতন মালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট এলাকায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় কাপড় বোঝাই একটি ভুটভুটি আগুনে পুড়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ভুটভুটিটি কাপড় ব্যবসায়ী মাধব প্রামাণিকের। আগুনে গাড়িতে থাকা বিপুল পরিমাণ কাপড় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।

এই অগ্নিকাণ্ডের পিছনে কারও হাত রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের একাংশ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্তের পরই অগ্নিকাণ্ডের আসল কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 8 =