রাজগ্রামের জনসভায় মমতার কড়া বার্তা, মোশারফ হোসেনের সমর্থনে উন্নয়নের অঙ্গীকার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজগ্রাম :: সোমবার ২০,এপ্রিল :: রাজগ্রামের জনসভা থেকে মমতা ব্যানার্জির কড়া বার্তা ঘিরে সরগরম হয়ে উঠল রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেনের সমর্থনে আয়োজিত এই বিশাল জনসভায় উন্নয়নকেই মূল ইস্যু হিসেবে তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, রাজ্যে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা অত্যন্ত প্রয়োজন।

পাশাপাশি তিনি বিজেপি-কে কটাক্ষ করে দাবি করেন, বিজেপিকে ভোট দিলে সাধারণ মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে, এমনকি ডিটেনশন ক্যাম্পের আশঙ্কার কথাও তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =