নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২০,মে :: আবারো গ্রেফতার প্রভাবশালী তৃণমূল নেতা! রাজারহাট গোপালপুরের বেতাজ বাদশা দেবরাজ চক্রবর্তী গ্রেফতার।ডবল ইঞ্জিন সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগগুলি একশন মুডে খতিয়ে দেখছে।
চলছে অপারেশন। ক্লিন স্যুইপ চালানো হচ্ছে রাজ্যজুড়ে। যে সমস্ত তৃণমূল নেতার বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, একের পর এক গ্রেপ্তারি চলছে। এবার পুলিশের জালে আরো এক প্রভাবশালী তৃণমূল নেতা।
রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীতশিল্পী অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। দেবরাজ চক্রবর্তী একজন প্রভাবশালী তৃণমূল নেতা বলে পরিচিত । কেউ কেউ দাবি করেছেন, তাঁকে গ্রেপ্তার করেছে ইডি, আবার কেউ বলেছেন সিআইডি।
পাশাপাশি আরও দাবি করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করবার ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়! যদিও এই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।
সূত্র অনুসারে এমনটাই খবর মিলেছে, মঙ্গলবার রাতেই গ্রেফতার করা হয়েছে প্রভাবশালী তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে। তোলাবাজি-সহ আরো বেশ কিছু মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

