নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উত্তরপাড়া :: সোমবার ১৫,জুন :: তৃণমূল নেতার বিরুদ্ধে এবার জনরোষ রানাঘাটে। দীর্ঘদিনের ব্যাহত নাগিরিক পরিষেবা, রাস্তায় জমা জল, রাতে রাস্তার পোলে অন্ধকার ও পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে পচা ডিম হাতে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো রামনগর ১ পঞ্চায়েতের মানুষজন।
পচা ডিম ছোড়া হয়, পদত্যাগের দাবি করে সাধারণ মানুষ, অভিযোগ, খারাপ রাস্তা, বেহাল নিকাশি ব্যবস্থা সহ রামনগর ১ পঞ্চায়েতের সব ধরণের নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ ও এলাকায় মানুষের সাথে খারাপ ব্যাবহার।
রামনগর পঞ্চায়েতের বর্তমান প্রধান তৃণমূল নেতা তাপস ঘোষ ঘনিষ্ঠ ও ব্লক তৃনমূল নেতা কার্তিক আঢ্যর ভাই এর স্ত্রী তাপসী আঢ্য।
অভিযোগ, গত পঞ্চায়েত ভোটে তৃণমূল নেতা তাপস ঘোষ ঘনিষ্ঠ তাপসী আড্ডা নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করে। অভিযোগ পরে বিজেপির সমর্থনে পঞ্চায়েত প্রধানও হন। কিন্তু এর কিছুদিন পরেই আবার তৃনমূলের সাথে চলে যান তিনি।
অভিযোগ,বিজেপির সাথে থেকে দুর্নীতি করতে না পেরে পুরোনো দল তৃনমূলের সাথে সান্নিধ্য বাড়ান তিনি। আর রাজ্যে পালা বদলের পর এবার ওই প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান পঞ্চায়েতবাসীও তার পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভের আঁচ পেয়েই গতকাল থেকে বিজেপির বিভিন্ন নেতাদের ধরে সেটিং করার চেষ্টা মরিয়া চেষ্টা চালিয়েও লাভ হয়নি এমনি সূত্রের খবর।

